বর্ষ: 2026, সংখ্যা: 4
জিলহজ-১৪৪৭, মুহাররাম, সফর - ১৪৪৮ | মে, জুন, জুলাই - ২০২৬
হজ: ঈমান, ত্যাগ, ঐক্য ও আত্মশুদ্ধির মহাসফর মুফতি আবদুল কাইয়ুম
ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হলো হজ।
ঈমান,নামাজ, রোজা এবং;যাকাতের পর হজ এমন একটি মহান ইবাদত যা সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার ফরজ। হজ শুধু একটি আনুষ্ঠানিক ভ্রমণ নয়, এটি আত্মশুদ্ধি, তাকওয়া, ত্যাগ, ধৈর্য, আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ এবং মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্যের এক অনন্য প্রকাশ।
প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসলমান পবিত্র মক্কা নগরীতে সমবেত হন। ধনী-গরিব, রাজা-প্রজা, সাদা-কালো, আরব- আজম,সবাই-একই পোশাকে, একই ময়দানে,একই রবের দরবারে দাঁড়িয়ে বলেন–লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
হজের মাধ্যমে মানুষ স্মরণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম ও হযরত হাজেরা আঃ:সালাম এর ত্যাগ ও আনুগত্যের ইতিহাস। আবার আরাফার ময়দানে দাঁড়িয়ে মানুষ কিয়ামতের দিনের মহাসমাবেসের কথা স্মরণ করে দেয়।
তাই হজ কেবল শরীরের ইবাদত নয়; এটি হৃদয়ের ইবাদত, জীবনের ইবাদত এবং আত্মার বিপ্লব।
হজের মাধ্যমে একজন মুমিন তার অতীত জীবনকে বিদায় জানিয়ে নতুনভাবে আল্লাহর দিকে ফিরে আসে।
সাদা কাপড়-অহংকার ভাঙ্গার নীরব আহবান-
হজের পথে বের হওয়া একজন মানুষ যখন ইহরাম পরিধান করে, তখন সে যেন নিজের সমস্ত পরিচয় কে খুলে রেখে দেয় দুনিয়ার দরজায়। না থাকে কোন দামি পোশাক, না থাকে কোন বাহ্যিক গৌরব-শুধু দুটি সাদা কাপড় আর এক বিনম্র হৃদয়। এই সাদা কাপড় মানুষকে গভীর এক সত্যের মুখোমুখি দাঁড় করায়,
একদিন ঠিক এভাবেই সাদা কাপড়ে জড়িয়ে তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে।যে পরিচয় নিয়ে সে গর্ব করতে, তা এক মুহূর্তেই মুছে যাবে, যে সম্পদ নিয়ে সে অহংকার করত, তা এক বিন্দু ও তার সাথে যাবে না।
ঐ মুহূর্তে ধনী-গরিবের পার্থক্য থাকে না, নেতা-অভিনেতার পরিচয় থাকে না, সবাই এক রঙে, এক পোশাকে, এক কাতারে। এই দৃশ্য মানুষকে শেখায় বিনয়, শেখায় সমতা, শেখায় নিজের প্রকৃত পরিচয়-সে শুধু একজন বান্দা,আর তার মালিক একমাত্র আল্লাহ।
এ ইহারাম যেন নিরবে বলে দেয়–আজ তুমি আল্লাহর ঘরের অতিথি, কাল তুমি তারই সামনে হিসাবের জন্য দাঁড়াবে।
এই ইহরামের মাধ্যমেই শুরু হয় হজের সেই মহান সফর, যা মানুষের জীবনকে আমূল পরিবর্তন করে দেয়।
হজের পরিচয়:
হজ শব্দের আভিধানিক অর্থ হলো ইচ্ছা করা,সংকল্প করা।
শরীয়তের পরিভাষায় -ইহরাম সহ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে কাবা শরীফ তাওয়াফ করা, আরাফায় অবস্থান করা, সাফা মারওয়া সায়ী করা এবং অন্যান্য সংশ্লিষ্ট আমল সম্পাদন করাকে হজ বলা হয়।
হজ কার উপরে ফরজ-
নিম্নোক্ত শর্ত পূরণ হলে হজ ফরজ হয়-
● মুসলমান হওয়া
● বালেগ হওয়া
● আকল সম্পন্ন হওয়া
● স্বাধীন হওয়া
● আর্থিক সামর্থ্য থাকা
● পথ নিরাপদ হওয়া
● নারীর জন্য মাহরাম থাকা
যার উপর এসব শর্ত পূরণ হয় তার জন্য জীবনে
একবার হজ ফরজ।
হজের ফরজ তিনটি-
১ ইহরাম বাধা
২ আরাফার ময়দানে অবস্থান করা
৩ তাওয়াফে জিয়ারত সম্পন্ন করা।
এই ফরজ তিনটির কোন একটি যদি বাদ পড়ে যায় তাহলে হজ সহিহ হবে না। এবং উক্ত ফরজ তিনটি ক্রমানুযায়ী আদায় করা এবং প্রত্যেক ফরজকে তার নির্দিষ্ট স্থানে ও নির্ধারিত সময়ে সম্পন্ন করা ওয়াজিব।
হজের ওয়াজিব ৬টি-
১/১০ যিলহজ্জর রাতে সুবহে সাদিকের পর মুজদালিফায় অবস্থান করা।
২/মিনায় জামারা সমূহে রামি বা কংকর নিক্ষেপ করা
৩/হজ্জে কেরান ও তামাত্তু পালনকারীর জন্য কোরবানি করা।
৪/মাথার চুল মুন্ডানো বা ছোট করার মাধ্যমে ইহরাম খোলা।
৫ সাফা ও মারওয়া নামক পাহাড় দ্বয়ের মধ্যবর্তী স্থানে ৭ বার সাঈ করা।
৬/বহিরাগতদের জন্য অর্থাৎ মীকাতের বাহিরের লোকদের জন্য তাওয়াফে বিদা সম্পন্ন করা।
হজের আহবান ও তার মহিমা:
হজ ইসলামের এমন এক মহান ইবাদত, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানবজাতির প্রতি এক আসমানী আহ্বান। এই আহ্বান কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়,বরং এটি ঈমানের ডাকে সাড়া দেওয়ার এক বিশ্বজনীন ঘোষণা,যেখানে পৃথিবীর প্রতিটি প্রান্ত থেকে মানুষ আল্লাহর ঘরের দিকে ছুটে আসে।
এই মহান আহবানের সূচনা সম্পর্কে আল্লাহ তা'আলা ইব্রাহীম আ:কে নির্দেশ দিয়ে বলেন
وأذن في الناس بالحج
মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও (বাইতুল্লার হজ তোমাদের উপর ফরজ করা হয়েছে)।
( সূরা হজ্জ আয়াত ২৭)
ইবনে আবি হাতেম হযরত ইবনে আব্বাস রা: থেকে বর্ণনা করেন যে,যখন ইব্রাহিম আঃ: কে হজ ফরজ হওয়ার কথা ঘোষণা করার আদেশ দেওয়া হয়,তখন তিনি আল্লাহর কাছে আরজ করলেন: এখানে তো জনমানবহীন বন্য প্রান্তর। ঘোষণা শোনার মত কেউ নেই: যেখানে জনবসতি আছে সেখানে আমার আওয়াজ কিভাবে পৌঁছবে? আল্লাহ তাআলা বলেন তোমার দায়িত্ব শুধু ঘোষণা করা। বিশ্বে পৌঁছানোর দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা করলে আল্লাহ তাআলা তাঁর আওয়াজকে উচ্চ করে দেন। কোন কোন রেওয়ায়েতে আছে তিনি আবু কুবাইস পাহাড়ে আরোহণ করে ঘোষণা করেন। দুই কানে আঙ্গুল রেখে ডানে বামে এবং পূর্ব-পশ্চিমে মুখ করে বলেন: লোক সকল তোমাদের পালনকর্তা নিজের গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের উপর এই গৃহের হজ ফরজ করেছেন। তোমরা সবাই পালনকর্তার আদেশ পালন কর। এ রেওয়াতে আরো বলা হয়েছে যে, ইব্রাহিম আঃ:এর এই আওয়াজ আল্লাহ তায়ালা বিশ্বের কোণে কোণে পৌঁছে দেন এবং শুধু তখনকার জীবিত মানুষ পর্যন্তই নয় বরং ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত যত মানুষ আগমনকারী ছিল তাদের সবার কান পর্যন্ত এই আওয়াজ পৌঁছে দেওয়া হয়। যার যার ভাগ্যে আল্লাহ তা'আলা হজ লিখে দিয়েছেন, তাদের প্রত্যেকেই এই আওয়াজের জাওয়াবে لبيك اللهم لبيك বলেছে। অর্থাৎ হাজির হওয়ার কথা স্বীকার করেছে। হযরত ইবনে আব্বাস রা:বলেন ইব্রাহিমি আওয়াজ এর জাওয়াবই হচ্ছে হজে লাব্বাইক বলার আসল ভিত্তি।
অতঃপর আয়াতে সেই প্রতিক্রিয়া বর্ণনা করা হয়েছে,
যা ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘোষণাকে সব মানব মন্ডলী পর্যন্ত পৌঁছানোর কারণে কেয়ামত পর্যন্তের জন্য কায়েম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন:
يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق
অর্থাৎ বিশ্বের প্রতিটি প্রত্যন্ত এলাকা থেকেও মানুষ বায়তুল্লাহর দিকে চলে আসবে: কেউ পদব্রজে, কেউ সাওয়ার হয়ে। তারা সাওয়ার হয়ে আসবে, তারাও দূর-দূরান্ত দেশ থেকে আগমন করবে। ফলে তাদের সবারই জন্তু গুলো কৃশকায় হয়ে যাবে। এই ঘোষণার দিন থেকে আজ পর্যন্ত হাজার বছর অতীত হয়ে গেছে,বাইতুল্লাহর পানে আগমনকারীদের অবস্থা অপরিবর্তিতই রয়ে গেছে। পরবর্তী পয়গম্বরগণ এবং তাঁদের উম্মতগন ও এই আদেশের অনুসারী ছিলেন।
ঈসা আলাইহিস সালামের পর যে দীর্ঘ জাহিলিয়াতের যুগ অতিবাহিত হয়েছে, তাতেও আরবের বাসিন্দারা মূর্তি পূজায় লিপ্ত থাকা সত্ত্বেও হজের বিধান তেমনি ভাবে পালন করেছে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বর্ণিত ছিল।
দূর দূরান্ত পথ অতিক্রম করে তাদের এই উপস্থিতি তাদেরই উপকারের নিমিত্ত। পরবর্তী আয়াতে আল্লাহ তা'আলা বলেন: ليشهدوا منافع لهم এ আয়াতের মধ্যে ধর্মীয় উপকার তো অসংখ্য আছেই: পার্থিব উপকারও অনেক প্রত্যক্ষ করা হয়। কমপক্ষে এতটুকু বিষয় বিস্ময়কর যে, হজের সফরে বিরাট অংকের টাকা ব্যয় হয়, যা কেউ কেউ সারা জীবন পরিশ্রম করে অল্প অল্প সঞ্চয় করে এবং এখানে একই সময় ব্যয় করে ফেলে, কিন্তু সারা বিশ্বের ইতিহাসে কোথাও এরূপ ঘটনা দৃষ্টিগোচর হয় না যে, কোন ব্যক্তি হজ অথবা ওমরায় ব্যয় করার কারণে নিঃস্ব ও অভাবগ্রস্ত হয়ে গেছে।এছাড়া অন্যান্য কাজে যেমন, বিয়ে-শাদী ও গৃহনির্মাণে টাকা ব্যয় করে নিঃস্ব ও ফকির হওয়া হাজারো মানুষ যত্রতত্র দৃষ্টিগোচর হয়। আল্লাহ তাআলা হজ ও ওমরার সফরে এই বৈশিষ্ট্য নিহত রেখেছেন যে এতে কোন ব্যক্তি প্রার্থী দারিদ্র্য ও উপবাসের সম্মুখীন হয় না বরং দারিদ্রতা দূর হয়। এসম্পর্কের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب
তোমরা হজ ও ওমরা বারবার আদায় করো কারণ এ দুটি ইবাদত দারিদ্র্যতা দূর করে এবং গুনাহ সমূহ মুছে দেয়। (তিরমিজি)
চিন্তা করলেএ বিষয়টি সাধারণভাবে প্রত্যক্ষ করা যাবে। (তাফসীরে মারেফুল কুরআন মুফতি শফি রঃ:)
হজ ফরজ হওয়ার দলিল:
কোরআনে হাকিমে আল্লাহ তা'আলা বলেন
ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا
মানুষের মধ্যে যারা সেখানে (বাইতুল্লায়) পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ করা ফরজ। (সূরা আলে ইমরান আয়াত ৯৭)
এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে,সামর্থ্যবান মুসলমানের উপর হজ ফরজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
بني الإسلام على خمس: شهادة أن لا اله الا الله وأن محمد رسول الله واقام الصلاة وايتاء الزكاة وحج البيت وصوم رمضان
ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত,আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই সাক্ষী দেওয়া,নামাজ কায়েম করা,জাকাত আদায় করা,কা’বা ঘরের হজ করা এবং রমজানের রোজা রাখা।( সহীহ বুখারী)
এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝা যায় যে, হজ ইসলামের পাঁচটি মৌলিক দম্ভের একটি। আর ইসলামের স্তম্ভ হওয়া মানেই হলো এটি ফরজ ইবাদত।
অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا
হে মানবজাতি! আল্লাহ তা’আলা তোমাদের উপর হজ ফরজ করেছেন ,অতএব তোমরা হজ আদায় কর। (সহীহ মুসলিম)
এই হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে, হজ আল্লাহ কর্তৃক ফরজ করা হয়েছে। তাই সামর্থ্যবান মুসলমানদের জন্য এটি কোন ঐচ্ছিক ইবাদত নয়, বরং অবশ্য পালনীয় ফরজ দায়িত্ব। এখানে فحجوا( তোমরা হজ কর) শব্দটি সরাসরি আদেশ, যা হজের ফরজিয়াত আরও স্পষ্ট করে।
হজের ফজিলত
১. হজ: গুনাহ মোচনের মহান সুযোগ:
হজ ইসলামের এমন এক অনন্য ইবাদত যা মানুষের জীবনের অতীত সকল পাপ, ভুল-ত্রুটি ও গুনাহ সমূহ মুছে দিয়ে তাকে এক নতুন, পবিত্র ও আল্লাহমুখী জীবনের দিকে ফিরিয়ে আনে। মানুষ যত বড় গুনাহগার হোক না কেন, যদি সে খাঁটি নিয়তে হজ আদায় করে এবং হজের শর্ত সমূহ যথাযথভাবে পালন করে তাহলে আল্লাহ তা’য়ালা তাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দেন। এবং হজ্জ মানুষকে আত্মশুদ্ধির এমন এক পর্যায়ে পৌঁছে দেয় সেখানে সে নিজের ভুলগুলো উপলব্ধি করে এবং ভবিষ্যতে আল্লাহর বিধান মেনে চলার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করে।রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه
অর্থ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং তাতে অশ্লীল ও গুনাহের কার্যাদি থেকে বেঁচে থাকে সে হজ থেকে এমতাবস্থায় ফিরে আসে যেন আজই মায়ের গর্ভ থেকে বের হয়েছে, অর্থাৎ জন্মের অবস্থায় শিশু যেমন নিষ্পাপ থাকে সেও তদ্রুপ হয়ে যায়।
(সহীহ বুখারী ও মুসলিম)
এই হাদিস প্রমাণ করে, হজ শুধু একটি ইবাদত নয় বরং এটি আত্মাকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করার এক আসমানী সুযোগ।
২: হজ্জে মাবরুর: জান্নাতের নিশ্চিত প্রতিদান:
হজের মধ্যে সবচেয়ে বড় সৌভাগ্য হল হজ্জে মাবরুর অর্জন করা। অর্থাৎ এমন হজ যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এবং যাতে কোন রিয়া, গুনাহ বা অনৈতিকতা না থাকে।
এমন হজের প্রতিদান দুনিয়াতে সীমাবদ্ধ নয় বরং আখিরাতে এর প্রতিদান হিসাবে সরাসরি জান্নাত প্রদান করা হবে। এটি এমন এক মহান সুসংবাদ, যা অন্য কোন ইবাদতের ক্ষেত্রে এত স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
الحج المبرور ليس له جزاء إلا الجنة
মকবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। (সহীহ বুখারী ও মুসলিম)
অর্থাৎ হজ যদি আল্লাহর দরবারে কবুল হয় তাহলে জান্নাত নিশ্চিত।
হজ ত্যাগ কারীদের জন্য কঠিন সতর্কবার্তা:
মানুষের উপর আল্লাহ তাআলার একটি সুস্পষ্ট ফরজ নির্দেশ হল হজ। সামর্থ্য থাকা সত্ত্বেও এই মহান ফরজ আদায়ে অবহেলা করা মুমিনের জন্য অত্যন্ত বড় গাফিলতি এবং আখিরাতের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। আল্লাহ তাআলা বলেন:
ولله على الناس من حج البيت من استطاع إليه سبيلا،ومن كفرفإن الله غني عن العالمين
মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ ফরজ করা হয়েছে যে সেখানে পৌঁছার সমর্থ্য রাখে,
আর যে অস্বীকার করে তবে নিশ্চয়ই আল্লাহ সরা জাহানের মুখাপেক্ষী নন।(সূরা আল ইমরান -৯৬)
এই আয়াতের মাধ্যমে আল্লাহ তা'আলা বুঝিয়ে দিয়েছেন যে হজের মতো ফরজ বিধান অমান্য করা বা এতে অবহেলা করা মানুষেরই ক্ষতি ডেকে আনে। যাতে আল্লাহর কোন বা ক্ষতি হয় না। বরং বান্দাই আল্লাহর রহমত ও নৈকট্য থেকে বঞ্চিত হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে সতর্ক করে এরশাদ করেন-
من ملك زادا وراحلة تبلغه الى بيت الله ولم يحج فلا عليه إن شاء يموت يهوديا أو نصرانيا
অর্থ: যে ব্যক্তি হজে যাওয়ার সামর্থ্য রাখে তারপরও হজ আদায় করে না তার জন্য কোন প্রয়োজন নেই যে সে ইহুদি হয়ে মারা যাক বা খৃষ্টান হয়ে মারা যাক।
(তিরমিজি)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আরো বলেন:
تعجلوا إلى الحج،فإ أحدكم لا يدري ما يعرض له
অর্থ তোমরা হজ্ব আদায়ের দ্রুততা অবলম্বন কর। কারণ তোমাদের কেউ জানে না ভবিষ্যতে তার সামনে কি প্রতিবন্ধকতা এসে দাঁড়াবে।
অর্থাৎ সমর্থ্য থাকা সত্ত্বেও হজের গাফিলতি করা ঈমানী জীবনের জন্য অত্যন্ত বিপদজনক।
এটি এমন এক অবহেলা, যা মানুষকে আল্লাহর রহমত ও নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয়।
অতএব হজের ফরজ দায়িত্বে অবহেলা করা কোনোভাবেই উচিত নয়। বরং সামর্থ্য হাওয়া মাত্রই দ্রুত এ মহান এবাদত আদায় করা প্রত্যেক মুমিনের কর্তব্য।
আল্লাহর বিশেষ মেহমান-
হজ পালনকারী ব্যক্তি সাধারণ কোন যাত্রী নয় ,বরং সে আল্লাহর বিশেষ মেহমান। আল্লাহ তা'আলা নিজে তাঁর প্রতি বিশেষ দয়া ও সম্মান প্রদর্শন করেন। হজের সময় বান্দা যখন দোয়া করে, তখন আল্লাহ তাআলা তা কবুল করেন এবং যখন সে ক্ষমা চায়, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এ বিশেষ মর্যাদা শুধু হজ ও ওমরা পালনকারী ব্যক্তির জন্য তাই হজ পালনকারী ব্যক্তি আল্লাহর নিকট অত্যন্ত সম্মানিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الحجاج والعمار وفد الله إن دعوه أجابهم وإن استغفروه غفر لهم
হজ ও ওমরা পালনকারীরা আল্লাহর বিশেষ মেহমান। তারা দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। (ইবনে মাজাহ)
قال رسول الله صلى الله عليه وسلم :إذا لقيت الحاج فسلم عليه ,وصافحه ومره أن يستغفر لك قبل أن يدخل بيته فإنه مغفور له،
রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেন-
যখন তুমি হজ পালনকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবে, তখন তাকে সালাম দাও, তার সাথে মুসাফাহা করো এবং সে তার ঘরে প্রবেশ করার আগে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে তাকে অনুরোধ কর।( মুসনাদে আহমদ)
কারণ সে হজ সম্পন্ন করার পর ক্ষমাপ্রাপ্ত অবস্থায় থাকে। অর্থাৎ হজ সম্পন্ন করার পর বান্দা আল্লাহর বিশেষ রহমত ও মাগফিরাত লাভ করার কারণে রাব্বুল আলামিনের খাস মেহমান হয়ে যায়।
আরাফার দিন :রহমত ও ক্ষমার সর্বোচ্চ সময়:
হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো আরাফার দিন।
এই দিন আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন এবং তাদের উপর বিশেষ রহমত নাযিল করেন। এই দিনের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়।
এ দিনটি এমন এক সুযোগ, যেখানে বান্দা আন্তরিকভাবে দোয়া করলে আল্লাহ তাকে ফিরিয়ে দেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
أفضل الدعاء دعاء يوم عرفة
সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া।
(তিরমিজি)
অন্য এক বর্ণনায় তিনি বলেন:
ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة
অর্থাৎ আরাফার দিনের মত এত বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দিন আর নেই।
(সহীহ মুসলিম)
এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
إن الله يباهي بأهل عرفات أهل السماء
অর্থ: নিশ্চয়ই আল্লাহ তা'আলা আরাফার ময়দানে অবস্থানকারী হাজীদের নিয়ে আকাশ বাসীদের (ফেরেশতাদের)সামনে গর্ব করেন। (সহীহ মুসলিম)
আরাফার দিনেই নাযিল হয় ইসলামের পূর্ণতার ঘোষণা, যা দ্বীনের সমাপ্তি ও আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রকাশ:
اليوم اكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا
অর্থ:আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম।
(সূরা আল-মায়িদা -৩)
আরাফার গুরুত্বের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে কিন্তু অত্যন্ত গভীর ভাবে বলেন
الحج عرفة
অর্থাৎ তাদের মূল ভিত্তি হলো আরাফায় অবস্থান করা
(তিরমিজী)
অতএব আরাফার দিন হলো রহমত মাগফিরাত ও মুক্তির দিন। এই দিনে বান্দা দুনিয়ার সব ব্যস্ততা ভুলে গিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, চোখের অশ্রুতে গুনাহ ধুয়ে নতুন জীবনের অঙ্গীকার করে। এদিনেই হজের প্রকৃত রুহ ও আত্মিক পরিপূর্ণতা প্রকাশ পায়।
মুজদালিফা:খোলা আকাশের নিচে শয়তানের বিরুদ্ধে সংগ্রামের প্রস্তুতি ক্ষেত্র:
আরাফার অশ্রুসিক্ত দিন শেষে হাজীগণ যখন মুজদালিফার প্রান্তরে পৌঁছায়, তখন শুরু হয় এক ভিন্ন অভিজ্ঞতা-খোলা আকাশের নিচে রাত যাপন। এখানে নেই কোন বিলাসিতা, নেই কোন আরাম, শুধু মাটি বিছানা, আকাশ ছাদ, আর হৃদয় আল্লাহ স্মরণ। এ সকল পরিবেশ মানুষকে দুনিয়ার সব কৃত্রিমতা থেকে মুক্ত করে দেয় এবং তাকে তার প্রকৃত অবস্থান একজন অসহায় বান্দা হিসাবে উপলব্ধি করতে শেখায়।
আল্লাহ তাআলা বলেন: فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام
অর্থ: তোমরা যখন আরাফাত থেকে ফিরে আসবে তখন মাশহারুল হারামের নিকটে আল্লাহকে স্মরণ করো।( সূরা বাকারা ১৯৮)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় রাত যাপন করেছেন এবং সেখানে মাগরিব ও ইফতার নামাজ একসাথে আদায় করেছেন এ ব্যাপারে হযরত জাবের রা: থেকে বর্ণিত:
عن جابر رضي الله عنه قال أتى النبي صلى الله عليه وسلم المزدلفة فصلى بها المغرب والعشاء بأذان واحد وإقامتين ولم يسبح بينهما شيئا
হযরত জাবের রা: বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আজানে এবং দুই ইকামতে মাগরিব ও এশার নামাজ আদায় করেন এবং মাঝখানে কোন নফল পড়েন নি। (সহীহ মুসলিম)
এ রাতে প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে ভরপুর। এখানে হাজী উপলব্ধি করে আল্লাহর কাছে পৌঁছাতে জাঁকজমক নয় ,প্রয়োজন একান্ত বিনয় , দোয়া ও আত্মসমর্পণ।মুজদালিফার এই নীরব রাত একজন মানুষের হৃদয়ে আখেরাতের গভীর অনুভূতি জাগিয়ে তোলে।
মুজদালিফার অন্যতম শিক্ষা হলো ধৈর্য ও সরল জীবন যাপন: এখানে কোন আড়ম্বর নেই: আছে শুধু আল্লাহর স্মরণ, রাতের ইবাদত এবং পরবর্তী আমলের প্রস্তুতি। হাজিরা এখান থেকেই পাথর সংগ্রহ করেন, যা পরবর্তী শয়তানকে কংকর নিক্ষেপের (রামি) জন্য ব্যবহৃত হয়।
, অত এব মুজদালিফা হজের এক গুরুত্বপূর্ণ আত্মিক ধাপ, যেখানে বান্দার আনুগত্য ও আল্লাহর নৈকট্য অর্জনের বাস্তব শিক্ষা লাভ করে এবং পরবর্তী ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে।
রামি জামারাত –শয়তানের বিরুদ্ধে ঈমানের দৃঢ় ঘোষণা:
হজের অন্যতম তাৎপর্য আমল হলো জামারাতে পাথর নিক্ষেপ করা, যা শুধু একটি প্রতীকী কাজ নয়, বরং একজন মুমিনের অন্তরের সংগ্রামের বাস্তব প্রকাশ, এবং শয়তানের বিরুদ্ধে একজন মুমিনের স্পষ্ট ঘোষণা। হাজী যখন ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করে, তখন সে যেন তার অন্তরের কুপ্রবৃত্তি ,পাপ প্রবণতা ও শয়তানের প্ররোচনা কে প্রত্যাখ্যান করে।
এই আমল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সেই ঐতিহাসিক ঘটনা স্মরণ করিয়ে দেয়, যখন শয়তান তাঁকে আল্লাহর আদেশ থেকে বিরত রাখতে চেয়েছিল, আর তিনি শয়তান কে কংকর মেরে দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করেছিলেন। আল্লাহ তাআলা তাঁর এই কাজ এত পছন্দ করেছেন যে উম্মতে মুহাম্মদীর জন্য তা ইবাদত হিসেবে ঘোষণা করেছেন ।
আল্লাহ তাআলা বলেন واذكر الله في أيام معدودات
তোমরা নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহকে স্মরণ করো।
(সূরা বাকারা ২০৩)
হাদিসে বর্ণিত عن جابر رضي الله عنه قال رمى رسول الله صلى الله عليه وسلم الجمرة يوم النحر بسبع حصيات يكبر مع كل حصاة
অর্থ হযরত জাবির রা:বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিন সাতটি কংকর দিয়ে জামারাতে নিক্ষেপ করতেন এবং প্রতিটি নিক্ষেপের সময় তাকবীর (আল্লাহু আকবার) বলতেন
(সহীহ মুসলিম)
কঙ্কর নিক্ষেপ মানুষকে শিখায় শয়তানকে শুধু কথাই নয়,কাজের মাধ্যমে প্রত্যাখ্যান করতে হবে। প্রতিটি পাথর যেন একটি অঙ্গীকার ,আমি আমার নফস ও শয়তানের বিরুদ্ধে লড়বো এবং আল্লাহর পথে অবিচল থাকবে।
কোরবানি–আত্মসমর্পণ ও তাকওয়ার প্রতিচ্ছবি:
হজের কোরবানির ভিতরে লুকিয়ে আছে এক চিরন্তন ইতিহাস–হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সেই অবিস্মরণীয় আত্মসমর্পণ-যেখানে আল্লাহর নির্দেশের সামনে তিনি নিজের প্রিয়তম সন্তানকে ও উৎসর্গ করতে দ্বিধা করেননি। এই ঘটনা কেবল একটি স্মৃতি নয়: এটি ঈমানের গভীরতা, আনুগত্যের নমুনা এবং আল্লাহর প্রতি নির্ভেজাল ভালবাসার উজ্জ্বল প্রতীক।
কোরআনে এই দৃশ্য ও অত্যন্ত হৃদয়স্পর্শী ভাবে বর্ণিত হয়েছে-فلما أسلما وتله للجبين ،وناديناه أن يا إبراهيم ,قد صدقت الرؤيا إنا كذلك نجس المحسنين, إن هذا لهو البلاء المبين, وفديناه بذبح عظيم
অর্থ: যখন পিতা- পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল। এবং ইব্রাহিম তাকে যবেহ করার জন্য উপুড় করে শায়িত করলেন ।তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম! তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা। আমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্য এক মহান জন্তু।
(সূরা সাফফাত-১০৩-১০৭)
এই পরীক্ষার মধ্য দিয়েই প্রকাশ পায় একজন মুমিনের প্রকৃত পরিচয়-যে আল্লাহর নির্দেশের সামনে নিজের সবকিছু তুচ্ছ মনে করে। এই মহান ঘটনার ধারাবাহিকতাই আজ হজের কোরবানির মাধ্যমেও জীবন্ত রয়েছে। আল্লাহ তাআলা বলেন:
فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي
অর্থ: যারা হজ ও ওমরাহ একত্রে একই সাথে পালন করতে চায় ,তবে যা কিছু সহজলভ্য,তা দিয়ে কোরবানি করাই তার উপর কর্তব্য।
(সূরা বাকারা আয়াত ১৯৬)
এ আয়াতে আল্লাহ তা'আলা ইঙ্গিত দেন যে কোরবানি কোন বোঝা নয়: বরং এটি এমন একটি ইবাদত যা বন্দার নিজের সাধ্য অনুযায়ী আদায় করে ।
এরপর আল্লাহ তাআলা কোরবানির প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে দেন-
لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم
অর্থ :আল্লাহর কাছে পৌঁছে না এর গোস্ত ও রক্ত বরং পৌঁছে তোমাদের তাকওয়া।( সূরা হজ ,আয়াত ৩৭)
এই ইবাদতের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
ما عمل ابن آدم يوم النحر أحب إلى الله من إهراق الدم
কোরবানির দিনে মানুষের করা আমল গুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হল পশুর রক্ত প্রবাহিত করা। (তিরমিজি)
এই আয়াত ও হাদিস থেকে স্পষ্ট হয়– কুরবানি শুধু একটি বাহ্যিক ইবাদত নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়া , ইখলাস ওআত্মসমর্পণের এক মহান প্রতীক। বাহ্যিক আমল যত বড়ই হোক, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নির্ভর করে তাকওয়া ও অন্তরের বিশুদ্ধতার উপর।
মাথা মুন্ডন-বিনয় ও আত্মশুদ্ধির চূড়ান্ত প্রতীক
হজের সকল গুরুত্বপূর্ণ আমল সম্পন্ন হওয়ার পর মাথা মন্ডল বা চুল ছোট করা একজন হাজির জীবনে বিনয়, আনুগত্য ও আত্মসমর্পণের পূর্ণতার প্রতীক হিসেবে প্রকাশ পায়। এটি শুধু একটি বাহ্যিক পরিবর্তন নয়: বরং অন্তরের অহংকার ভেঙ্গে আল্লাহর সামনে একেবারে নত হয়ে যাওয়ার এক গভীর ইঙ্গিত। আল্লাহ তাআলা বলেন:
لقد صدق الله رسوله الرؤيا بالحق لا تدخلن المسجد الحرام إن شاء الله امنين محلقين رؤوسكم ومقصرين
অর্থ: আল্লাহ তাঁর রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে মস্তক মন্ডিত অবস্থায় এবং এবং চুল ছোট করা অবস্থায়।(সুরা ফাতাহ-২৭)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
اللهم اغفر للمحلقين
হে আল্লাহ! মাথামন্ডনকারীদের কে আপনি ক্ষমা করুন। এই আয়াত ও হাদিসের সমন্বয়ে বুঝা যায়-মাথা মন্ডল শুধু হজের একটি বিধান নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ,বিনয় এবং এবং রাসূল স: এর দোয়া পাওয়ার মাধ্যম।
ফরজ তাওয়াফ হজ এর পূর্ণতার অপরিহার্য অঙ্গ:
হজের সব কষ্ট, ধৈর্য ও এবাদতের ধাপ শেষ হওয়ার পর ফরজ তাওয়াফ হাজির জীবনে এক অপূর্ব মুহূর্ত। এটি শুধু একটি বিধান পালনের নাম নয়: বরং আল্লাহর ঘরের চারপাশে হৃদয়ের গভীর ভালোবাসা, কৃতজ্ঞতা এবং বিনয়ের নীরব প্রকাশ। আরাফা, মিনা, মুজদালিফা ও কুরবানির পর যখন হাজী আবার কাবার দিকে ফিরে আসে তখন তার ভিতরে থাকে এক ভিন্ন অনুভব, সে যেন বলে আমি আমার রবের দরবারে সম্পূর্ণভাবে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা বলেন:
وليطفوا بالبيت العتيق
অর্থ তারা যেন এই প্রাচীন ঘরের তাওয়াফ করে।
(সূরা হজ্জ ২৯)
এই তাওয়াফের প্রতিটি চক্করে হাজির হৃদয় আরও নরম হয়, চোখে অশ্রু ঝরে ,আর অন্তরে একটাই আকুতি জাগে-হে আল্লাহ, আমার এই হজ কবুল করুন।
কাবা শরীফ কে কেন্দ্র করে তাওয়াফের দৃশ্য যেন দুনিয়ার সব ভালবাসা, সব আকাঙ্ক্ষা এবং আত্মসমর্পণের এক জীবন্ত প্রতিচ্ছবি। লক্ষ লক্ষ মানুষ একই কেন্দ্রকে ঘিরে ঘুরছে-কিন্তু আসলে তারা কাবাকে নয় বরং,তাদের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে নিচ্ছে। এই তাওয়াফে মানুষের দেহ চলমান থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি চক্করে, সে যেন নিরবে স্বীকার করে-হে আল্লাহ! এতদিন আমি দুনিয়াকে কেন্দ্র করে বেঁচেছি ,আজ থেকে আমি আপনাকে কেন্দ্র করে বাঁচতে চাই।
অর্থাৎ এটি শুধু হাঁটা নয় ,এটি এমন একটি ইবাদত, যেখানে হৃদয়ের উপস্থিতি অপরিহার্য। তাওয়াফের সময়ে মানুষের ঠোঁটে দোয়া, চোখে অশ্রু, আর হৃদয়ে থাকে এক গভীর আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ফিরে যাওয়ার। তাওয়াফ মানুষকে শিখায়-জীবনের প্রকৃত কেন্দ্র আল্লাহ, দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী, আর আল্লাহর ভালোবাসাই চিরস্থায়ী।
যে ব্যক্তি এই শিক্ষা হৃদয় ধারণ করতে পারবে তার জীবন সত্যিই বদলে যায়। তাওয়াফ তখন একটি আনুষ্ঠানিক ইবাদত থাকেনা: এটি হয়ে ওঠে একটি নতুন জীবনের সূচনা।
সাঈ–ভরসা ও প্রচেষ্টার পথ:
সাফা ও মারওয়ার মাঝে সাঈ কোনো নিছত আনুষ্ঠানিকতা নয়: বরং এটি এক মায়ের ব্যাকুল দৌড়, এক বান্দার আন্তরিক প্রচেষ্টা এবং আল্লাহর উপর অটল ভরসার জীবন্ত প্রতিচ্ছবি। সেই কারণেই কুরআন এই পথ চলাকে শুধু ইতিহাস হিসেবে নয়, বরং ইবাদাত হিসেবে ঘোষণা করেছে। তাই তো আল্লাহ তাআলা বলেন-
إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما
অর্থ নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহ তা'আলা নির্দেশ নিদর্শন গুলোর অন্যতম। সুতরাং যারা কাবা ঘরে হজ বা উমরা পালন করে, তাদের পক্ষে এই দুইটিতে প্রদক্ষিন করাতে কোন দোষ নেই।
(সূরা বাকারা- ১৫৮)
এই সাফা- মারওয়া সাঈ করা হাজীদের জন্য ওয়াজিব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আমলের গুরুত্ব বুঝিয়ে বলেন:
اسعوا فإن الله كتب عليكم السعي
তোমরা সিঈ করো ,আল্লাহ তাআলা তোমাদের উপর এই সাঈ নির্ধারণ করেছেন।
(মুসনাদ আহমাদ)
অর্থাৎ এই আয়াত ও হাদিস আমাদের মনে করিয়ে দেয়, সাঈর প্রতিটি পদক্ষেপ আসলে আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্যের প্রকাশ। কিন্তু সাঈ শুধু দৌড়ানো নয়, এটি আমাদের শিখায় মানুষকে চেষ্টা করতে হবে আর ফলাফলের জন্য আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে।হাজেরা আ:দৌড়িয়েছেন ,চেষ্টা করেছেন ,আর তখনই আল্লাহর রহমত নেমে এসেছে। এই চিরন্তন সত্যকেই কোরআন এভাবে তুলে ধরেছে
من يتوكل على الله فهو حسبه
যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট (সূরা তালাক আয়াত 3)
হাজী যখন এই দুই পাহাড়ের মাঝে চলাফেরা করেন, তখন তিনি হযরত হাজেরা আ: এর সেই ব্যাকুল দৌড়কে স্মরণ করেন, যা ছিল মাতৃত্ব,ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ আস্থার এক জীবন্ত দৃষ্টান্ত।
বিদায় তাওয়াফ-কাবার সাথে শেষ ভালোবাসার মুহূর্ত:
হজের দীর্ঘ সফর, ইবাদত, ত্যাগ ও আত্মসমর্পণের সব অধ্যায় শেষ হওয়ার পর বিদায় তাওয়াফ হাজির জীবনে নিয়ে আসে এক গভীর আবেগঘন মুহূর্ত। এটি শুধু একটি তাওয়াফ নয়: বরং আল্লাহর ঘরের সাথে শেষবারের মতো হৃদয়ের মৌন কথোপকথন।
হাজি যখন কাবা শরীফের চারপাশে শেষবারের মতো ঘুরতে থাকে, তখন তার হৃদয়ে থাকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও বিচ্ছেদ বেদনা। চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে, আর অন্তরের গভীর থেকে একটি আকুতি বারবার উচ্চারিত হয়-হে আল্লাহ আবার যেন আপনার ঘরে ফিরে আসতে পারি।
বিদায়ী তাওয়াফ সম্পর্কে রাসূল সা: বলেন:
لا ينفرن أحد حتى يكون آخر عهده بالبيت
অর্থ কেউ যেন কাবা শরীফের সাথে তার শেষ সম্পর্ক তাওয়াফ ছাড়া শেষ না করে।( সহীহ মুসলিম)
এ বিদায় তাওয়াফ মানুষকে স্মরণ করিয়ে দেয়-আল্লাহর ঘর থেকে বিদায় নেওয়া সম্ভব কিন্তু সেই ঘরের ভালোবাসা হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব নয়। হাজী ফিরে যায় নিজের দেশে, কিন্তু তার হৃদয়ের একটি অংশ আজীবন কাবার আঙ্গিনায় থেকে যায়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ এবং ওমরা করার তৌফিক দান করুক।
তের দফা দাবি নিয়ে কোন কোন মহল থেকে উত্থাপিত সমালোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ সংশ্লিষ্ট দাবির ব্যাখ্যা প্রকাশ করেছিল। হেফাজতে ইসলামের আমির দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহ অপপ্রচার ও বিভ্রান্তি নিরসনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে ১৩ দফার দাবির এই ব্যাখ্যা প্রকাশ করেছিলেন। গুরুত্ব বিবেচনায় মাওলানা আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ রচিত ‘‘আমাদের ইন্তিফাদা’’ গ্রন্থ হতে হুবহু তুলে ধরা হলো। - সম্পাদক
মাওলানা আবু জানদাল কাসেমি শিক্ষক - কাসেমুল উলুম, তিওড়া, মুজাফফরনগর
পুণ্যময় হয়ে উঠুক জিলহজ্জের প্রথম দশক মুফতি মুহাম্মাদ ফয়জুল্লাহ